শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

এসএমই প্লাটফর্মে লেনদেন আরো সহজ করেছে ডিএসই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন পক্রিয়া আরও সহজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এখন থেকে বিনিয়োগকারীদের কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে না। এটা ডিএসই স্বয়ংক্রিয়ভাবে করে দেবে।

সোমবার ডিএসইর ওয়েবসাইটে এই খবর জানানো হয়েছে।

এর আগে ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন করার যোগ্য হওয়ার জন্য ডিএসইর ইএসএস ওয়েবসাইটে প্রদত্ত অনলাইন ফর্ম পূরণ করে তা ডিএসইতে মেইল করতে হতো। এরপরে ডিএসই তা যাচাই-বাছাই করে অনুমোদন দিত। তবে এখন থেকে বিনিয়োগকারীদের রেজিস্ট্রশন করা লাগবে না। পোর্টফোলিওতে ২০ লাখ টাকার বিনিয়োগ (ক্রয় মূল্য বা বাজার দরের সর্বোচ্চটা বিবেচ্য) থাকলেই ডিএসই স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন করে দেবে।

এক্ষেত্রে ডিএসই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রতি প্রান্তিক অন্তর করবে। এজন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) বা ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) প্রতি প্রান্তিকে কোয়ালিফাইড ইনভেস্টেরের তথ্য সরবরাহ করবে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য পুঁজিবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে বিএসইসি। অর্থাৎ কারো ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচ্য হবে। এই এসএমই মার্কেটে লেনদেন করার জন্য কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচ্য হওয়ার শর্ত রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে পুঁজিবাজারে এসএমই প্রতিষ্ঠানগুলোর লেনদেন শুরু হয়। প্রথমিকভাবে ৬টি কোম্পানি নিয়ে শুরু হয় ডিএসইর এসএমই প্লাটফর্মের লেনদেন। এই ছয় কোম্পানি হল- বেঙ্গল বিস্কিুট, ওয়ান্ডারল্যান্ড টয়, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফাইন্যান্সিং মিলস, মাস্টার ফিড এগ্রো, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং হিমাদ্রী লিমিটেড। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102