রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

বেগম জিয়াকে মহানুভবতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার চট্টগ্রামে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেয়ার জন্য নিজের জন্ম তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কেটেছেন। খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মিনিট দাঁড়িয়ে ছিলেন, দরজা খোলেননি। সেই খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি ও খালেদা জিয়া তা মনে রাখবেন বলে আশা করি। 

হাছান মাহমুদ বলেন, জনগণ যে ভালো আছে এ কথা বিএনপি নেতারা জানেন না। জনগণ ভালো থাকুক এটি বিএনপি চায়ও না। জনগণ যে ভালো আছে এতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। এই করোনা সংকটের সময়ে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল।  বিএনপি কখনো পাশে থাকে না।

তিনি বলেন, করোনাকালে বিএনপি দুই-একটি লোক দেখানো প্রোগ্রাম করেছে। লোক দেখানো কয়েকটি প্যাকেট বিতরণ করেছে, টেলিভিশনে ফটোসেশন করেছে।  

তথ্যমন্ত্রী বলেন, করোনার সময়ে নেতা-কর্মীরা জনগণের পাশে ছিল। সেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও এমপি মারা গেছেন। তারা জনগণকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন। সেখান থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে এসেছেন।  

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা তো জনগণের কাছে যান না। টেলিভিশনে প্রোগ্রাম করেন, মাঝেমধ্যে লোকদেখানো দুই-একটি প্রোগ্রাম তিনি করেন। 

বুধবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার মেগা প্রকল্প শেখ হাসিনা পানি শোধনাগার-২ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তিনি। এই পানি শোধনাগারের দৈনিক উৎপাদন ক্ষমতা ১৪ কোটি ৩০ লাখ লিটার। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102