শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সুপ্রিমকোর্টের হাইকোর্টে ৯ ভার্চুয়াল বেঞ্চ গঠন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

এড. রন্জন দেব, হাইকোর্ট:সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামী ৯ থেকে ২০ মে পর্যন্ত অবকাশকালীন সময় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে নয়টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।মঙ্গলবার (৪ মে) প্রধান বিচারপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বেঞ্চ গঠন করা হয়েছে।বেঞ্চগুলো হলো- বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান (ফৌজদারি), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (রিট), বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর (রিট ও দুদক), বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দেওয়ানী), বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিন (ফৌজদারি), বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত (ফৌজদারি), বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল (ফৌজদারি), বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবার কবিরের দ্বৈত বেঞ্চ (ফৌজদারি) এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ (কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত)।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102