শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ন্যায্যমুল্যে পন্যবিক্রি করতে ভ্রাম্যমাণ আদালতের আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন


এনামুল হক,ময়মনসিংহ:গত মঙ্গলবার(২৭এপ্রিল) ত্রিশাল উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ত্রিশাল পৌর বাজার, গোহাটা কাঁচা বাজার, বাসস্ট্যান্ড বাজার, সরকারি নজরুল কলেজ বাজারে মো: তরিকুল ইসলাম(তুষার) সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল এর নেতৃত্বে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
এসময় সকল কাঁচা বাজারের মূল্য স্থিতিশীল পাওয়া যায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শাক সবজির দাম হ্রাস পেয়েছে। 
সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
একজন ইফতার বিক্রেতাকে স্বাস্থবিধি না মেনে খাবার বিক্রির অপরাধে ১০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। 
এছাড়া ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে ফলের দোকান বিশেষ করে  তরমুজের দোকানে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয় এবং ব্যবসায়ীদের ফলের পাইকারি ক্রয়ের রশিদ পরীক্ষা করে দেখা হয়। 
ব্যবসায়ীরা জানান তারা আকার ও মান ভেদে  ৪০-৫০ টাকা/কেজি খরচে গাজিপুরের বিভিন্ন আড়ৎ থেকে তরমুজ কিনে থাকেন। এর সাথে ২০% লাভ ধরে তারা প্রতি কেজি ৫০-৬০ টাকা কেজি বিক্রি করে বলে জানান।

মোবাইল কোর্ট তাদেরকে ন্যায্য দরে পন্য বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন করার জন্য  নির্দেশনা প্রদান করেন। 

জনস্বার্থে এরকম মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102