শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ফ্রি স্বাস্থ্য পরীক্ষা স্কুল-কলেজেই শিক্ষার্থীদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৪০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চলমান মহামারী অবস্থায় শিক্ষার্থীদের সুস্থ রাখতে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এছাড়াও ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করা হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। পঞ্চম থেকে ১০ম শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন করে অনুষ্ঠিত হচ্ছে। সেই মোতাবেক গত ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটিতে ২৩-২৯ অক্টোবর সময়কালীন শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসময় শিক্ষার্থীসহ ১২ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত (পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় হতে ঝড়ে পড়া) সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে এক ডোজ কৃমিনাশক ওষুধ  মেবেন্ডাজল-৫০০ মি.গ্রা.) সেবন করানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমিনাশক ওষুধ নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। 

বিজ্ঞপ্তিতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার দ্বারা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102