রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

আবারও এক ব্যক্তির পূজা শুরু হয়েছে: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪০২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ‌‌‌‌‌বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও এক নেতার পূজা শুরু হয়েছে। বাকশাল কায়েমের আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিল, তেমনি আজকে আবার সেই একই ভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। মঙ্গলবার পত্র-পত্রিকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে, কিভাবে সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদী শাসক টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রোষের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। এই সরকারকেও পরাজয় বরণ করতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলপ সেন্টারের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সরকারের এজেন্সিগুলো আমাদের ঐক্যে বিভক্তি সৃষ্টিতে সক্রিয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, তল্লাশি চলছে। কেন, কারণ কী? কারণ, বিএনপি জেগে উঠছে। এই যে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আর সেই জন্যেই সরকারের হূদকম্প শুরু হয়েছে। তারা ভয় পাচ্ছে, কাঁপছে।

তিনি বলেন, এখনো সময় আছে, আপনারা দেওয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। এখনো সময় আছে, ভোট চুরি করে যে অপরাধ করেছেন সেটা থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102