শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

যশোরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু।পুলিশের দাবি হার্ট অ্যাটাক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০২ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: যশোরে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা থেকে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশের দাবি, গণপিটুনিতে ওই যুবক হার্ট অ্যাটাকে মারা গেছে। নিহত রবিউল ইসলাম যশোর শহরের পালবাড়ি পাওয়ার হাউজ মোড় এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মালেক মোল্লাসহ ৪ জন যশোরে ইজিবাইক কিনতে এসেছিলেন। ইজিবাইক কিনে তারা সেটি চালিয়ে নিজ গ্রামের উদ্দেশে রওয়ানা হন। যশোর থেকে ইজিবাইক কিনে আলমস্বাধুতে করে নিয়ে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজার এলাকায় ইজিবাইক আটকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন রবিউল। তাকে ৫০০ টাকা দিলে তা ফেলে দেয়। এরপর আরও বেশি টাকা দাবি করে সে ইজিবাইকে উঠে হুমকি-ধামকি শুরু করলে মালেক মোল্লা চিৎকার দেয়। এ সময় বাক-বিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। পরে গণপিটুনির শিকার রবিউলকে পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ রবিউলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাকে থানা হাজতে রাখা হয়। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ফের তাকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরও দাবি করেন, ‘রবিউল ইসলাম হার্ট অ্যাটাকে মারা গেছেন।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সালাউদ্দিন স্বপন জানিয়েছেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে প্রথমে রবিউল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে নিয়ে যায় পুলিশ। এরপর সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কি কারণে তিনি মারা গেছেন, সে বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102