শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বিপুল পরিমাণ দে‌শি‌-‌বি‌দে‌শি মুদ্রাসহ বিমানের কেবিন ক্রু আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বিমানবন্দর: বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ বিমানের সেহজাদ না‌মে এক কেবিন ক্রুকে আটক করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার সন্ধ‌্যা সা‌ড়ে ছয়টার দি‌কে জেদ্দাগামী বিমান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। 

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দা ছেড়ে যাওয়ার পূর্ব মুহুর্তে বিমানের নিরাপত্তা বাহিনী, কাস্টমস ও সিভিল এভিয়েশনের নিরাপত্তা বাহিনী তা‌কে আটক করে। পরে ওই কেবিন ক্রুর পরিবর্তে অন্য একজন কেবিন ক্রুকে বিমানের জেদ্দাগামী ফ্লাইটে পাঠানো হয়। 

সূত্র জানায়, এর আগেও কেবিন ক্রু সেহজাদ বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রাসহ আটক হয়েছিলেন। সেসময় প্রভাবশালী মহলের তদবিরে তিনি পার পেয়ে যান। সেহজাদের স্ত্রীও একজন কেবিন ক্রু। এই চক্রটি মুদ্রা পাচারের মাধ্যমে বিভিন্ন প্রকার অবৈধ পণ্য দেশে ঢোকায়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102