রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ইত্যাদি এবার সোনারগাঁয়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ এবারের পর্ব আয়োজন করা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে।

বৃহস্পতিবার এ উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে পরিদর্শন করেন ইত্যাদির পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত।

জানা যায়, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে বরাবরই এই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা এবার সোনারগাঁয়ে অনুষ্ঠান করবে। সবকিছুই তারাই করবে। আমরা স্থানীয়ভাবে যত রকমের সহযোগিতার প্রয়োজন হয় তা করার জন্য প্রস্তুত রয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102