রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতল দ.আফ্রিকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: হারলেই সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানে অলআউট হয় স্বাগতিক শ্রীলংকা।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ওপেনার কুইন্টন ডি ককের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। 

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। দলের জয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ডি কক। 

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭১ রান করে শ্রীলংকা। এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে ৭ উইকেট হারালে নির্ধারিত ২০ ওভারও খেলা সম্ভব হয়নি।

দক্ষিণ আফ্রিকার তিন তারকা স্পিনার তাবরিজ শামসি, এইডেন মার্কওরাম ও বিজোন ফরচুনের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৮.১ ওভারে ১০৩ রানে অলআউট হয় লংকানরা। 

প্রোটিয়া দলের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন তাবরিজ শামসি, ২১ রানে ৩ উইকেট নেন এইডেন মার্কওরাম আর ১২ রানে ২ উইকেট নেন বিজোন ফরচুন। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৬৩/৫ রান করে ২৮ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। 

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ১৮.১ ওভারে ১০৩/১০ (কুশল পেরেরা ৩০, ভানুকা রাজাপাকশে ২০;তাবরিজ শামসি ৩/২০,মার্কওরাম ৩/২১)।

দক্ষিণ আফ্রিকা: ১৪.১ ওভারে ১০৫/১ (ডি কক ৬১*, রেজা হেনরিকস ১৮, মার্কওরাম ২১* )।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102