রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

পৌরসভায় সিইও নিয়োগে আশাবাদী মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের পৌরসভাগুলোতে প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) নিয়োগ সরকারের সর্বোচ্চ মহলের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সিইও নিয়োগকে সরকারের সঠিক সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, দেশের সকল পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও নিয়োগ দেয়ায় মেয়র এবং সিইওর যৌথ প্রচেষ্টায় পৌরসভার কার্যক্রম নতুন মাত্রা পাবে। এর মাধ্যমে পৌরসভাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। রাজস্ব আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পৌরসভাকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নতুন উদ্ভাবনী চিন্তা চেতনার বিকাশ ঘটবে। 

তিনি আরও বলেন, পৌরসভাগুলোতে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে দখলদারিত্ব, নাগরিক সেবা প্রদান, অন্যায়-অবিচার দূর, সরকারি জায়গায় উদ্ধারসহ ন্যায়ভিত্তিক সমাজপ্রতিষ্ঠা করা সহজ হবে। পৌরসভার মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে পৌরসভায় নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তার সবাই এদেশের সন্তান। সবার লক্ষ্য উদ্দেশ্য একটায় আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক-শ্রমিকের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102