শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

আফগানিস্তানের পাঞ্জশিরে ‘লড়াই চলছে’ তালেবানের দাবি নাকচ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় নতুন করে লড়াই চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেখানে তালেবান বিরোধী বাহিনীর অন্যতম নেতা আমরুল্লাহ সালেহ বলছেন, পাঞ্জশির তাদের হাতছাড়া হয়নি। তবে পরিস্থিতি জটিল বলে বর্ণনা করেছেন তিনি। শনিবার আমরুল্লাহ সালেহ বলেন, তালেবান বিদ্যুৎ, ইন্টারনেট ও ফোনসেবা বন্ধ করে দিয়েছে। 

পাঞ্জশির উপত্যকা আফগানিস্তানের একমাত্র এলাকা যেখানে তালেবানের নিয়ন্ত্রণ নেই। সেটি তালেবানের দখলে চলে গেছে বলে দাবি করেছে সংগঠনটি। তালেবান সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, পুরো পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। কিন্তু তালেবান-বিরোধী মিলিশিয়ারা দাবি করছে, লড়াই এখনও চলছে।

প্রতিরোধ বাহিনীর নেতাদের একজন আমরুল্লাহ সালেহ নিজে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে ওঠা দাবি নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতি সংকটজনক। পাঞ্জশির দখলের লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর তালেবান ঝড়ের গতিতে পুরো দেশ দখল করে নিলেও পাঞ্জশির এলাকায় তারা এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তালেবান-বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এ উপত্যকাটি নিয়ন্ত্রণ করছিল। 

আহমাদ শাহ্ মাসুদ, যিনি ২০০১ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। ছবি: বিবিসি

রাজধানী কাবুলের উত্তর-পূর্বে পাঞ্জশির আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ। পাহাড় দিয়ে ঘেরা এ প্রদেশে দেড় থেকে দুই লাখ মানুষের বাস। এলাকাটি বরাবরই তালেবান-বিরোধী। এর বড় কারণ হলো – এ উপত্যকাটি কিংবদন্তী যোদ্ধা আহমাদ শাহ মাসুদের ঘাঁটি।

আহমেদ শাহ মাসুদ আশির দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং নব্বইয়ের দশকে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছেন। তার ছেলে আহমাদ মাসুদ এখন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন আফগান সরকারের সাবেক একজন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর তিনি নিজেকে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন। কিন্তু তালেবান এখন দাবি করছে যে, তারা পাঞ্জশির দখলের লড়াইয়ে বিজয়ী হয়েছে।

তালেবানের একজন কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘আল্লাহ্’র রহমতে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। পাঞ্জশিরের গোলযোগ সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং আমরাই এখন পাঞ্জশেরের নিয়ন্ত্রণে।’ তবে তালেবানের এ দাবি নাকচ করে দিয়েছেন আমরুল্লাহ সালেহ। 

তিনি বলেন, এ লড়াইয়ে দুই পক্ষেই অনেক হতাহত হয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি কঠিন, সন্দেহ নেই। আমরা তালেবানের আগ্রাসনের মুখে রয়েছি।’ তিনি বলেন, ‘তবে আমরা হার স্বীকার করবো না। আফগানিস্তানের জন্যই আমরা লড়ছি।’ তিনি জানান, ওই ভিডিও তিনি প্রচার করছেন মানুষকে আশ্বস্ত করার জন্য যে তিনি এখনও পাঞ্জশিরেই আছেন। তবে তার অবস্থান সম্পর্কে বিবিসি নিশ্চিত হতে পারেনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102