শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সাবেক গণপরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন সফল সংগঠকের ভূমিকা পালন করেন। এছাড়াও ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসেবে হাতে লেখা বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর প্রদানকারীদের মধ্যে লুৎফুর রহমান ছিলেন অন্যতম। তার এ গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এসময় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102