শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

একুশের হাহাকার— সেতু চৌধুরী

সেতু চৌধুরী
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ এই পর্যন্ত দেখেছেন

একুশ মানে
শিকল ছেঁড়া,
অন্যায়ের
বাঁধ ভাঙা।

একুশ মানে
রক্তে ভেজা
শিমুল পলাশ রাঙা।
সেই একুশেই আজ দেখি—হায়!

হরেক রকম খেলা,
বাংলা মায়ের আপন ঘরেই
বাংলার অবহেলা!
ভোটের মাঠে স্লোগান ওঠে
অন্য দেশের ঢঙে,
মায়ের ভাষা লজ্জিত আজ
পরের বিজাতীয় রঙে।

যাদের তরে রাজপথ হলো
রক্তে রাঙা লাল,
তাদের ভাষা হারিয়ে যাচ্ছে
বদলে যাওয়া কাল?
মিছিলে মিছিলে পরভাষা যখন
গলায় মেলায় সুর,
বুঝতে পারি
একুশ আজ
বড়ই অচিনপুর।

বুকের ভেতর কান্না চেপে
বলছি, বারে বার
বাংলা কি তবে হারাবে স্বকীয়?
রবে শুধু
হাহাকার?

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102