রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম

শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন
শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিক পালন করে। বিশ্বায়নের যুগে শিশুদেরকে যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম উপরোক্ত মন্তব্য করেন।
সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী ও মাহবুবুর রহমান হাদী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আহমেদ কবির রিপন, রুমানা বাহার চৌধুরী। অনুষ্ঠানে এসএমপি সিলেটের বিভিন্ন বিভাগের উচ্চপদস্ত পুলিশ কর্মকর্তাগণ ও তাদের সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ শাহাদত হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় মনোমুগ্ধকর ডিসপ্লে পরিচালনা করেন সহকারী শিক্ষক (সাংস্কৃতিক) তাহমিনা আক্তার। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী কাওছার রহমান মুত্তাকী ও গীতা থেকে পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী হরিপ্রীয়া দেবী পূজা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102