রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

সাহিত্য ও কবিতা কখনো হাঁরিয়ে যাবে না- ড. মোঃ তাজ উদ্দিন

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন
সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন বলেছেন, সাহিত্য-কবিতা কখনো হাঁরিয়ে যাবে না। সমাজে যা ঘটে, সাহিত্য-কবিতায় লেখকদের তা চিত্রায়িত করতে হবে। কবি-সাহিত্যিকরা সমাজকে শুধু দিয়েই যাচ্ছেন। তাদের রাষ্ট্রীয় মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অপরিহার্য।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ত্রৈমাসিক উদয়ের ডাক ১৫তম সংখ্যার প্রকাশনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন এ কথাগুলো বলেন।
ত্রৈমাসিক উদয়ের ডাক এর সম্পাদক অধ্যাপক মাওলানা কবি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও আমাদের ডাক এর সম্পাদক কবি আলিম উদ্দিন আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, উদয়ের ডাক এর প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, কবি পুলিন রায়, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।
এসমশ অন্যান্যের মধ্যে প্রফেসর ড. আব্দুল মজিদ, কবি বাসিত ইবনে হাবিব, কবি চৌধুরী আমিরুল ইসলাম, ব্যাংকার কবি আনোয়ার হোসেন মিসবাহ, কবি কুবাদ বক্ত রুহেল, ফজলুর রহমান ফজলু, কবি সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মাওলানা কয়েছ মোঃ সিপার, কবি মাজিদ নওফি, কবি রিহাম সাদী, ওমর ফারুক, সাজন আহমদ সাজু, সাঈদ চৌধুরী টিপু, সুয়েজ আহমদ, কামারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন সহ অতিথিবৃন্দরা ত্রৈমাসিক উদয়ের ডাক ১৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102