রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাত সংবর্ধিত

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে চসিক মেয়রকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় । এতে লন্ডনে বসবাসরত বিপুলসংখ্যক চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য অনুরোধ জানালে সিটি মেয়র এ জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেন, চট্টগ্রামের কিডনী ডায়ালাইসিসহ বিভিন্ন প্রকল্পে সাহায্যের জন্যও প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানান ।

 

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন। বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, বিশিষ্ট চিকিৎসক ডা. নোবেল, কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট শাকির হোসাইন, এসোসিয়েশনের সদস্য আসমা আলম, সুজন বড়ুয়া, বাপ্পী ওমর।

মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। একইসঙ্গে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের তোড়া প্রদান করা হয়। এসব সংগঠনের মধ্যে ছিল-সন্দীপ সমিতি ইউকে, গ্রেটার ম‍্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজারে এসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সিতাকুন্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, বৃটিশ বাংলাদেশি ফোরাম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিউনিটি কেন্ট।

অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা সমাধান, ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ ও স্বাস্থ্য সেবায় মেয়রের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিমানবন্দরে ও দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তার নিশ্চিত করণ ও নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ অবিলম্বে দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ।

সিটি মেয়র চট্টগ্রাম মহানগরের উন্নয়নে তাঁর পরিকল্পনার বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, তিনি অতীতের মেয়রদের মতো প্রতিশ্রুতি ভঙ্গের জন্য অভিযুক্ত হতে চান না। তিনি কাজ করে তাঁর সদিচ্ছার প্রমাণ দিতে চান। তিনি চট্টগ্রামকে সত্যিকারের আধুনিক নগরীতে রূপান্তরিত করতে চান। এছাড়া তিনি সঠিক উন্নয়নের জন্য নগর সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “৮০ দশক থেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমাধানের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার সাথে মেডিকেল কলেজের ছাত্র শাহাদাত হোসেন আজকের মেয়র ডা. শাহাদাত হোসেন সম্পৃক্ত ছিলেন। তাই তিনি আসল সমস্যা বুঝতে পেরেছেন এবং জলাবদ্ধতার স্থায়ী নিরসনে সকল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় ও এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সিরিয়াস ভূমিকা পালন করছেন।” তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সভার সভাপতি ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান অনুষ্ঠানে অনেক ব‍্যস্ততার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য মেয়রকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে মেয়রের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102