রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

নবীগঞ্জে বেড়াতে গিয়ে

পানিতে ডুবে তিন শিশুর সলিল সমাধি

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

বোনের বিয়ের সাইথ খাইতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক সলিল সমাধি হয়েছে।  ‘আমার ঘর খালি করে চলে গেছে সোনার ছেলেরা, তারারে তোমরা আইন্না দেও’ এভাবে নবীগঞ্জ হাসপাতালের মাটিতে বিলাপ করছিলেন জগাই সরকার । “কারে নিয়া গাইতাম আমার মেয়ের বিয়া গো আল্লা” অর্না সরকারে বিয়ে ঠিক করার জন্য গ্রামের বাড়িতে যান তারা। এসময় পানিতে ডুবে তার পরিবারে তিন শিশুর সলিল সমাধি হয়েছে। হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। এসময় তিনি মাটিতে পরে বিলাপ করছিলেন।

জানাযায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পানিতে ডুবে তিনটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা সংঘটিত হয়।

নিহতদের পরিবার সুত্রে জানা যায়, দুপুরে জগাই সরকারের বাড়িতে তার মেয়ে অর্ন সরকারে বিয়ের কথা বার্তা চলছিল। এসময় বাড়ির আঙ্গিনায় তিনজনে মিলে খেলা করছিল, এসময় পরিবারে সবার চোখের আড়ালে তিনটি শিশু বাড়ির পুকুরে পড়ে যায়।  প্রথমে পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩) পানিতে পড়ে যায়, তাকে বাঁচাতে খেলার সাথী অপর দুইজন চাচাতো ভাই জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং ফুফাতো বোন নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫) তারাও পানিতে ডুবে মারা যায়।

বিয়ে বাড়ির ঝামেলা থাকায় প্রথমে কেউ বুঝতে পারেননি, শিশুরা কখন পানিতে পড়েছে। পরে দুপুর দেড়টার দিকে বিয়ে বাড়িতে আসা গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুরে থেকে শ্রাবন, শুভ ও অহনার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

শিশুদেরকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ একসাথে রাখা হয়েছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতারা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে ভীড় করেন স্থানীয় শত শত মানুষ।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে হাসাপাতালে নিয়ে আসার পুর্বেই মৃত্যু হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শন করে লাশের সুরতহাল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ নবীগঞ্জ হাসপাতালে রয়েছে।

এব্যাপারে নবীগঞ্জ থানা ওসি শেখ কামরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102