রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

নিউপোর্টে কেল্টিক টাইগার্স ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট ও কমিউনিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

কামরুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব নিউপোর্ট এর আয়োজনে ওয়েলসের নিউপোর্ট সিটিতে অনুষ্টিত হয়েছে কেল্টিক টাইগার্স ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট ও কমিউনিটি ফেস্টিভ্যাল ২০২৫।

দিনব্যাপী এ আয়োজনে ছিল ক্রিকেট প্রতিযোগিতা, খাবারের স্টল, জুয়েলারি ও মিষ্টির দোকান, শিশুদের ক্রিকেট কর্নার, কিক ডার্টস এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বিভিন্ন কমিউনিটির সাথে অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিকা মরডেন এমপি, নিউপোর্ট সিটি কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাত্রুনি, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর জেমস ক্লার্ক, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কনসাল তানভির আজিম এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর ডিরেক্টর শাহ জাহান, ট্রেজারার ফয়সাল রহমান, ম্যানেজার রুহুল আমিন, বোর্ড ডিরেক্টর মুক্তার আহমেদ, আবদুর রউফ তালুকদার, মাহবুব নূর, শাহ শফী, সায়েম চৌধুরী, মইন চৌধুরী লিপু, জিতু মিয়া এবং বোর্ড মেম্বার মোঃ সবুজ মিয়া, সাইদুল ইসলাম, মোঃ শামসুল হুসাইন আদিল ও শাহজাহান তালুকদার শাওনসহ কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠান সফল হয়েছে।

প্রথম সেমিফাইনালে কেল্টিক টাইগার্স ১৫ রানের জয় পেয়ে ফাইনালে ওঠে, অন্যদিকে কার্ডিফ ইউনাইটেড সোয়ানসি ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। চূড়ান্ত ম্যাচে কেল্টিক টাইগার্স দুর্দান্ত বোলিং আক্রমণে কার্ডিফ ইউনাইটেডকে মাত্র ৬৮ রানে অলআউট করে। সহজ লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় নিয়ে শিরোপা জিতে নেয় কেল্টিক টাইগার্স।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন কেল্টিক টাইগার্স এর আশরাফুল, দ্বিতীয় ম্যাচে কার্ডিফ ইউনাইটেড এর আকিব ও ফাইনালে কেল্টিক টাইগার্স এর থায়েব নাসির। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আশরাফুল।

অনুষ্ঠান আয়োজনের পঠভুমি তুলে ধরে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব নেতৃবৃন্দ জানান, খেলাধুলা মানুষকে একত্রিত করে ভ্রাতৃত্ব গড়ে তোলে এবং ইতিবাচক শক্তি ছড়ায়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

ক্রিকেট খেলা ছাড়াও অন্যান্য আয়োজনের জন্য বিভিন্ন কমিউনিটির মানুষ এ উৎসবে অংশগ্রহণ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য স্পন্সর ইউরো ফুড গ্রুপ, ত্রি এলিফেন্ট, মাছ বাজার, ইকো ফুড, আব্রাহাম ডিন একাউন্টেন্ট, সেন্ট্রাল বিজনেস সল্যুশন, টামারিন্ড এক্সপ্রেস, জুয়েল বালতি, রেড ফোর্ট ও হাঙরি এলিফ্যান্ট কে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102