শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার (২০ মে)  শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর  বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথকভাবে পৌরসভা হল রুমে দুপুর ১২টায় উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির ও দুপুর ২ টায় মহসিন কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়।

উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ এর সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে চলতি মে মাস হতে আগামী জুন মাসের মধ্যে বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। পরে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আতাউর রহমান (লাল হাজী) উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102