রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলার দায়ে যুবলীগ নেতা আটক

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন
আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি। এ ঘটনায় তাৎক্ষনিক স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের  তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।
শ্রমিকদলের র‍্যালী ও আলোচনা সভা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় তিমিরপুর এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল মিয়াসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলা চালায়। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি শেখ সুজাত মিয়া।  বিএনপি নেতাকর্মীদের দাবী- শেখ সুজাত মিয়ার উপর পিস্তল, দেশীয় রামদা ছুরিসহ হামলা চালানো হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা ও র‍্যালী শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল,দেশীয় অস্ত্রসহ আমার উপর হামলা চালায়। এসময় আমার সঙ্গে নেতাকর্মী থাকায় আমি অল্পের জন্য রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের মধ্যে ১ জনকে অস্ত্রসহ আটক করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা ও ছুরিসহ জামিল মিয়া নামে একজনকে আটক করে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102