রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামে

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে ৫শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম বিজ্ঞান কলেজ মিলনায়তনে বাকলিয়া বগারবিল এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পরিচালক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন শিবুল সেন, লায়ন জাহেদ হোসেন, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।
বক্তাগণ বলেন এসব অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। বক্তাগণ অসহায় শীতার্ত মানুষোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এবং তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্যব্যক্তি ও সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
(
উল্লেখ্য সংগঠনের পক্ষ থেকে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রামের আসকারদীঘি পাড় এলাকায় ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102