রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

২০ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

 

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ‘হঠাৎ’ স্থগিতের ঘটনায় নানা আলোচনার জন্ম দিয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাজশাহীর পুলিশ একাডেমিতে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে পুলিশ সদর দপ্তর কুচকাওয়াজ স্থগিত হওয়ার বিস্তারিত কোন কারণ উল্লেখ করেনি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান।  গত ১৪ আগস্ট তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন। গত ২০ আগস্ট বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিষেধাজ্ঞার পরও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি। নিষেধাজ্ঞা দিলেও তাকে গ্রেপ্তারের ব্যাপারে দায়িত্ব পাওয়া সংস্থাগুলোর কার্যকর তৎপরতা নেই।

আওয়ামী লীগ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন মাসুদ আলমের প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের নামে ৩০০ কোটি টাকার ফ্রিল্যান্সিং শেখানোর কাজ বাতিল করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। রবিবার (২০ অক্টোবর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে প্রশিক্ষণ দেয়ার প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব উত্থাপিত হয়।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কোনো আলোচনা হয়নি। রবিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে কথায় কথায় বিরোধীদের সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানাতেন। অতীতে তার দেয়া বক্তব্যগুলো এক্সামিন করলে দেখবেন সেসব ছিল সাহস থাকলে আদালতে বিচারের মুখোমুখি হতে। এখন আদালতে বিচারের মুখোমুখি হওয়া উনার জন্যও ভালো। এটা সাবেক প্রধানমন্ত্রীর দর্শনও ছিল। উনি হয়তো তাই করবেন বলে আমি মনে করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই গুলি করে ও পিটিয়ে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে এমন মামলায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

সম্প্রতি ‘জনতার চোখ’ নামে একটি সাপ্তাহিক বাজারে এসেছে। সেই সাপ্তাহিকে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণ নেই। প্রতিবেদনটি হুবুহু ভোরের কাগজ অনলাইন পাঠকদের জন্য তুলে ধরা হলো।

শিগগির দলের ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি দেবে বিএনপি। বিগত কমিটি বিলুপ্ত হওয়ার বেশ কিছু দিন অতিবাহিত হয়েছে। কাদের নতুন কমিটিতে জায়গা দেয়া হবে, তা নিয়ে এখন যাচাই-বাছাই চলছে। দল এবং নেতাকর্মীদের কাছে যারা পরিচ্ছন্ন ভাবমূর্তি (ক্লিন ইমেজ) হিসেবে পরিচিত, তাদেরই নতুন কমিটিতে প্রাধান্য দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের তথ্য দিলে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102