শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শাবিপ্রবির ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত সাহাকে গ্রেপ্তার করেছে র‌্যাব (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা শাবিপ্রবির ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। এছাড়া আন্দোলনের সময় সিলেটে আরো কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি এই দুই ছাত্রলীগ নেতা।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যান রুদ্র সেন।

গ্রেপ্তার অমিত সাহা শাবিপ্রবির শাহপরাণ হলে ৪২৩ নম্বর কক্ষে থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে তার রুম থেকে রিভলবার ও শর্টগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102