রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-জেড’ এর ৩ তরুণ উদ্ভাবক আইটি এবং রোবটিক্স দুটি বিভাগে স্বর্ণপদক ও বিশেষ পুরস্কার হিসেবে Malaysian Young Scientist Organization (MYSO) অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের (IYSA) যৌথ আয়োজনে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইটি ও রোবটিক্স প্রতিযোগিতা আজ বুধবার শেষ হবে। এই প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০০ উদ্ভাবক দল অংশগ্রহণ করেন।

বিজয়ী সদস্যরা হলেন- ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ।

তারা জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিব্রেটর-জেড শুধু এবারই নয়, এর আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবোটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড জিতেছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102