রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

কানপুর টেস্টের আগে যে চিন্তা হাথুরুর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ভরাডুবির স্বাদ নিয়েছে বাংলাদেশ। রেকর্ড ২৮০ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। শান্ত-লিটনদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে, সংবাদ সম্মেলনে দল নিয়ে চিন্তার কথা জানালেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ভালো শুরুর পর ওরা আউট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা একটু চিন্তিত। তারা ভালো করতে মুখিয়ে আছে। গত ম্যাচে আমরা আমাদের মেধা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।

লঙ্কান এই কোচের ভাষ্য, ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে। তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ ৩০ বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কীভাবে প্রতিরোধ গড়তে হবে, ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে।

তিনি যোগ করেন, নতুন বল নিয়ে ওপেনাররা আমাদের চেয়েও বেশি ভাবছে। তারা ভালো শেপে আছে। আশা করছি, এবার আরও ভালো করবে। প্রত্যেক ব্যাটারই এসব বিষয় নিয়ে কাজ করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102