রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামায়াত এর মামলা দায়ের

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার মিছিলে হামলার ঘটনার ১০ বছর পর শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর রাতে) নবীগঞ্জ থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা (৪৫), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৪৭), হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী (৪৯), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৩), নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী (৪০), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায় (৪৮), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৪৮), পৌর আওয়ামী লীগ নেতা প্রমথ চক্রবর্তী বেনু (৫০), উমরপুর গ্রামের জগত সিং (৩৮), নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমদ (৫৫), আদিত্যপুর গ্রামের অসীম শীল (৩০), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কাজল (৪৮), হলিমপুর গ্রামের মানিক দাশ (৩৫), গুমগুমিয়া গ্রামের নিরাপদ দাশ (৩৮), কুর্মি গ্রামের জয়নাল মিয়া (৫৫), পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদ (৩৩), তিমিরপুর গ্রামের বেলাল তালুকদার (৩২), নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম (৪৭), আওয়ামী লীগ নেতা সন্তোষ দাশ (৪৯), কালাভরপুর গ্রামের খোকন মিয়া চৌধুরী (৪৬), গুমগুমিয়া গ্রামের দিপ্রজিত দাশ ঝনা (৪৫), গয়াহরি গ্রামের অনন্ত দাশ (৩৭), নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা কুর্শি গ্রামের তুহিন চৌধুরী (৩৭), সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ চৌধুরী ফয়েজ (৩০), বড় শাখোয়া গ্রামের বিজয় দাশ (৪৩)। মামলায় অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্থ করে আমৃত্যু কারাদÐ দেয়া হয়। উক্ত রায়ে প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপুর্ন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হওয়ার পর আসামী আলমগীর চৌধুরী নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা পিস্তল, শর্টগানসহ দেশীয় দাঁড়ালো অস্ত্রশস্ত্রসহ মিছিলে হামলা চালায়।

হামলা, ভাংচুর লুটপাটের ঘটনার ১০বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার দাখিল করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102