রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

মৌলভীবাজারে ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর গ্রেফতার

রুবেল আহমদ
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দুই তারকা মানের হোটেল অ্যন্ড রিসোর্ট প্যারাগন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের ঝটিকা অভিযানে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার রিসোর্ট হোটেল প্যারাগন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীমঙ্গল হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন সিরাজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্কেল আনিসুর রহমান।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ সুপার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মুগদা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মৌলভীবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সদ্য সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102