শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ভিসা জটিলতায় পরীমণি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। ‘ফেলুবকশি’ নামে এ সিনেমা নির্মাণ করেছেন ওপার বাংলার দেবরাজ সিনহা। শুটিং শেষ হলেও এখনো বাকি সিনেমাটির ডাবিং। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’

‘ফেলুবকশি’ সিনেমার কাজ করতে গিয়ে কলকাতার আরেকটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন পরীমণি। তবে এ সিনেমার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই অভিনেত্রী।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘কাজটি চূড়ান্ত করেছি। কিন্তু এখনই বিস্তারিত বলতে মানা আছে। ১০ দিন বাংলাদেশেও শুটিং হবে। শুনেছি, বাংলাদেশ থেকেই এর শুটিং শুরু হতে পারে। অনেক বড় বড় তারকারা এ সিনেমায় অভিনয় করবেন। তাই আয়োজন করেই এ খবর জানানোর পরিকল্পনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। গত ৮ আগস্ট এটি মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এটি মুক্তির কথা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102