শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ভারতের সিনেমা করছেন না ফারিণ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাও রয়েছে তার দর্শকপ্রিয়তা। ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। এরপর কলকাতার ‘প্রতীক্ষা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। এসব পুরোনা খবর। নতুন খবর হলো, ‘প্রতীক্ষা’ সিনেমায় অভিনয় করছেন না ঢাকার ফারিণ।

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ সিনেমার শুটিং নভেম্বর মাসে শুরু করার কথা ছিল। চলতি মাসে ছিল শুটিংপূর্ব কর্মকাণ্ড। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিণের। তিনি জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি।

দেবের সঙ্গে সিনেমায় অভিনয় করছেন না ফারিণ - বিজনেস জার্নাল

গত রোববার রাতে সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিণের। সেসময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম সিনেমাটিও আপাতত হচ্ছে না।

কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিণের। অভিনেত্রী জানান, ভারতের এই সিনেমা থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। ফারিণ বলেন, ‘সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।

ভারতের সিনেমা থেকে সরে আসলেন ফারিণ

দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কি না— জানতে চাইলে ফারিণ বলেন, ‘কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।

এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমায় কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি সিনেমার কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘এটা কাকতালীয়। কী আর করার।

প্রসঙ্গত, অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিণের অভিষেক হয়। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102