রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

যেভাবে নিয়ন্ত্রণে থাকবে রাগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

কথায় কথায় রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে খারাপ কথা বলার ঠিক পর মুহূর্তে আফসোস করতে হয়? তাহলে এবার একটু সতর্ক হতে হবে। অনেক সময় রাগের কারণে এর প্রভাব কর্মজীবনেও পড়ে। মাত্রাতিরিক্ত রাগে সম্পর্ক নষ্টের পাশাপাশি খারাপ হয় শরীরও। তাই রাগ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলতে পারেন কিছু টোটকা।

১. স্পষ্ট কথায় কষ্ট নেই: যদি কাছের কোনো মানুষের উপর রাগ হয়, তবে তাকে খুলে বলুন আপনার মানসিক টানাপড়েনের কথা। রাগ পুষে রাখলে কষ্ট বাড়ে। সঙ্গে বেড়ে যায় রাগের মাত্রাও। মন খুলে কথা বললে কিন্তু রাগ অনেকটাই বশে রাখা সম্ভব।

২. লিখে রাখুন: একবার মেজাজ খারাপ হয়ে গেলে অনেকেই দীর্ঘক্ষণ অন্য কোনো কাজে মনোনিবেশ করতে পারেন না। এমন সমস্যায় নিজের মনের কথা লিখে রাখার অভ্যাস করতে পারেন। রাগ-দুঃখ-অভিমান নিয়ম করে ডায়েরিতে লিখে রাখলে নিজের মন বুঝে ওঠা সহজ হয়।

৩. সহ্যের মাত্রা: কোন পরিস্থিতিতে গিয়ে হঠাৎ রেগে যাচ্ছেন, তা বোঝার চেষ্টা করুন। মনোবিদদের ভাষায়, এই জায়গাগুলোকে বলা হয় ‘ট্রিগার পয়েন্ট’। কোনো কোনো বিষয় সহ্য করা সম্ভব হয় না। তেমন পরিস্থিতিতে পৌঁছালে সহ্যের সীমা ছাড়ায়। রাগ হয়। এই ‘ট্রিগার পয়েন্ট’ পর্যন্ত যাতে না পৌঁছতে হয়, তাই কিছু পরিস্থিতি এড়িয়ে চলুন। যেই কথা শুনে রাগ হয়, সেই কথায় অংশগ্রহণ না করাই ভাল।

৪. হাসিখুশি: মানসিক চাপ কমাতে হাসি-ঠাট্টার জুড়ি মেলা ভার। নিয়মিত দেখতে পারেন, হাসির ছবি থেকে ব্যাঙ্গাত্মক টেলিভিশন শো বা ওয়েব সিরিজ। পড়তে পারেন হাসির গল্পের বই। তবে অনেকে মজা করতে গিয়ে মাত্রা হারিয়ে ফেলেন। খেয়াল রাখবেন, নিজের চাপ বা রাগ কমাতে গিয়ে অন্যের অনুভূতিকে আঘাত করে ব্যঙ্গ না করাই বাঞ্ছনীয়।

৫. মনোবিদের সাহায্য নিন: প্রয়োজন হলে সাহায্য নিন মনোবিদের। যদি কোনোভাবেই আপনার রাগ নিয়ন্ত্রণে না আসে, তা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি। অনেক সময়ে হরমোন কিংবা স্নায়ুর সমস্যা থেকেও হতে পারে মাত্রাতিরিক্ত রাগ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102