রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

শাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মুশতাক-লিজা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা। আগামী দুই বছরের জন্য তারা এ পদে মনোনীত হন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদের স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা।

সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সার্বিক সহযোগিতা চাই। সিদ্ধান্ত গ্রহণে সবার সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিতে কাজ করবো।

অন্যদিকে সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা বলেন, নিজের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আমি গর্বিত। দল-মতের ঊর্ধ্বে থেকে সবার জন্য কাজ করতে চাই। এছাড়া শিক্ষা ও গবেষণায় শাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ক্ষেত্রে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102