শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানালো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্য বিরোধই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার দেশে শান্ত অবস্থা ফেরায়। তাদের নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (১৩ আগস্ট) একটি বিবৃতিতে বিশ্ব সংস্থার মহাসচিবের মুখপাত্রের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের সাধারণ জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মতামতের সমন্বয়ে আগামী সপ্তাহগুলোয় প্রতিটি প্রচেষ্টা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

বিবৃতিটিতে আরো বলা হয়, মহাসচিব গুতেরেস বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছেন। তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতার ঘটনায় একটি পূর্ণাঙ্গ, স্বাধীন, পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছেন গুতরেস।

উল্লেখ্য, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। তিনি দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। এর পরপরই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীর একে একে গা ঢাকা দেয়। দেশে সৃষ্টি হয় একটি বিশৃঙ্খল পরিস্তিতির। সে অবস্থায় অন্তবর্তী সরাকারের প্রধান হিসেব দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনুস।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102