রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ঢাবির সব হল খুলে দিলো কর্তৃপক্ষ

ঢাবি সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

শেখ হাসিনার পদত্যাগের একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া, হলগুলোতে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে বলে সভাসূত্রে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায়, অল্প কিছু শিক্ষার্থী হলগুলোতে উঠতে শুরু করেছেন। এছাড়াও বিভিন্ন হলের বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন সুবিধা চালু করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে হলে শিক্ষার্থীদের আসার সংখ্যাটাও বাড়বে বলে অনেক শিক্ষার্থীই মন্তব্য করেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরে ১৭ তারিখ বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা ডেকে সেদিন সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। এরপর হলগুলো ছেড়ে দেন শিক্ষার্থীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102