রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ক্ষমা চেয়ে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের কথা বললেন নোরা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। বিভিন্ন জনপ্রিয় গানে কোমর দুলিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কয়েক মাস আগে রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে উপস্থিত হয়ে নোরা ফাতেহি বলেছিলেন— ‘আমি নারীবাদে বিশ্বাসী নই। নারীবাদ আমাদের সমাজকে বিপর্যস্ত করেছে।’ এ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে ওই সময়ে জোর চর্চা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন নোরা।

ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন নোরা ফাতেহি। এ আলাপচারিতায় তিনি জানান, যারা সত্যিকারের নারীবাদী, যারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার তাদের জন্য এই মন্তব্য নয়। এটি পশ্চিমা বিশ্বের তথাকথিত নারীবাদীদের উদ্দেশ্যে বলেছিলেন বলেও জানান এই অভিনেত্রী।

 

নোরা ফাতেহি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই, এই সমস্যা কেবল ভারতের নয়। আমরা এখনো সংস্কৃতি ও মূল্যবোধের কদর করি। কিন্তু পশ্চিমে, বহু মানুষ আছেন, যারা মনে করেন একাই সব কিছু করা যায়। এমনকি তারা মনে করেন, একাই সন্তানধারণ ও লালনপালন করা যায়। অবশ্যই, আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনি সেটাকে উৎসাহ দেবেন কেন? বরং একক পরিবার গড়তে উৎসাহ দেওয়া উচিত নয়।’

নিজের অভিজ্ঞতা উল্লেখ করে নোরা ফাতেহি বলেন, ‘আমি একটি ডিভোর্স পরিবার থেকে এসেছি। আমার বয়স যখন ১০-১১ বছর, তখন আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। সুতরাং সিঙ্গেল মায়ের উপরে কতটা নেতিবাচক প্রভাব পড়ে তা আমি দেখেছি। সন্তান বাবা-মায়ের সঙ্গে বেড়ে উঠুক— আমি এই ধারনার পক্ষে।

 

ক্ষমা চেয়ে নোরা ফাতেহি বলেন, ‘আমার মন্তব্যটি বিষয়বস্তুর বাইরে নেওয়া হয়েছে। কেউ যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা প্রার্থনা করছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমি বক্তব্যটি দিইনি। অভিজ্ঞতার ভিত্তিতে মন্তব্য করেছিলাম। কারণ আমি পশ্চিমা দেশে বেড়ে উঠেছি।’

 

নোরা ফাতেহি কেবল আইটেম গানেই সীমাবদ্ধ নেই। অভিনয়েও সরব হয়েছেন। চলতি বছরের মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ক্র্যাক’। আদিত্য দত্ত পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। তা ছাড়াও বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102