রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, জানালেন জ্যোতিষী

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে নেমেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে বসবেন এই চেয়ারে তা নিয়ে ভবিষ্যতবাণী করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত জ্যোতিষী অ্যামি ট্রিপ। এর আগেও নির্ভুলভাবে ভবিষ্যতবাণী করেছিলেন অ্যামি। তাই তিনি ইন্টারেনেটে বেশ ভাইরাল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন সেই ভবিষ্যতবাণীও করেছিলেন তিনি। নতুন করে ভবিষ্যতবাণী করে আবারও আলোচনায় আসলেন তিনি

সিএনএন-এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কসভায় অংশ নিয়েছিলেন জো বাইডেন। সেখানে সভার মধ্যেই কার্যত ঘুমিয়ে পড়ছিলেন তিনি। শুধু তা-ই নয়, বার বার কথার খেই হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গেছেন। সব মিলিয়ে তার বক্তব্য ছিল খুবই ছন্নছাড়া। এই পরিস্থিতিতে ডেমোক্র্য়াটদের মধ্য থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, বাইডেনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো উচিত। অনেকেই বলছিলেন, বয়সের কারণে কথায় খেই হারিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট।এরপর প্রবল চাপের মুখে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং তার জায়গায় প্রার্থী হন কমলা হ্যারিস।তাকে স্বাগত জানান ডেমোক্রেট দলের অনেক হেভিওয়েটরা।

তবে বাইডেনের সরে দাঁড়ানো ও কমলার নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি আগাম বলে রাখেন অ্যামি। তাই কমলা নির্বাচনে দাঁড়ানোর পর অ্যামিকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এবার নতুন ভবিষ্যতবাণী করেছেন তিনি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন সে বিষয়ে এই জনপ্রিয় জ্যোতিষীর স্পষ্ট ভবিষ্যদ্বাণী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ী হলে দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।

জ্যোতিষী বলেন, ট্রাম্প তার পেশাগত সাফল্যের অনন্য উচ্চতায় অবস্থান করছেন। রিয়েল এস্টেট এই মোঘলের জন্য এটা খুবই মানানসই। তবে সাবেক এই প্রেসিডেন্ট কিছুদিন আগেই এক নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন। এ বিষয়টি উল্লেখ করে অ্যামি ট্রিপ বলেন, সামনে আরও অদ্ভূত কিছু ঘটতে যাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102