রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

সহিংসতায় ড. ইউনুসসহ বিবৃতিদাতাদের সম্পর্ক আছে কিনা দেখা দরকার: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলন ও সাম্প্রতিক সংঘাতের সঙ্গে ড. ইউনুসসহ বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা তা ভেবে দেখা দরকার।

রবিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, যুদ্ধ চলছে দেশে ও বিদেশে, সেখানে আজ ওয়ান ইলেভেনের মতো কুশীলব ড. ইউনুস যোগ দিয়েছেন। তিনি আগে গোপনে দেশের বিরোধিতা করলেও এখন প্রকাশ্যে করছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নতুন নির্বাচনের দাবি করছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিবৃতিদাতাদের বিদেশে বসে বিবৃতি না দিয়ে বাংলাদেশে এসে ধ্বংসযজ্ঞ দেখে যাওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, একাত্তরের মতো নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত। ক্ষমতার জন্য তারা সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। বেছে নিয়েছে সহিংসতার পথ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ সময় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে, আওয়ামী লীগ আক্রমণকারী নয়। আজকে অপবাদ দেয়া হচ্ছে সরকার নাকি হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে।

তিনি বলেন, মায়া কান্না করতে নয়, বিবেকের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন। আর বিএনপি-জামায়াত বিবৃতির রাজনীতি নিয়ে আছে। তারা মানুষের কাছে যায় না।

কারফিউ জারি না হলে শ্রীলংকার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী এ পর্যন্ত কাউকে একটা গুলিও ছোড়ে নি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102