রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ইসরায়েল একদিনে ১৫৮ ফিলিস্তিনিকে হত্যা করলো

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

গাজায় ইসরায়েলের বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ২৪ হাজার ২৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ হাজার ১৫৪ জন। নিহতের অধিকাংশই শিশু ও নারী।

এদিকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের নেটিভট শহরে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে চালানো রকেট হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এমন অবস্থায় তেহরানে নিয়োজিত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফেরার আদশে দিয়েছে ইরাক সরকার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।সূত্র: আল-জাজিরা

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102