সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনে

গনহত্যা দিবস পালিত

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় গনহত্যা দিবস  পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার  ২৫ মার্চ মিশনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ করেন মিজ শিরিন ফারজানা ও  চন্দন কুমার সাহা।
প্রধান অতিথি  হাইকমিশনার তাঁর বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গনহত্যায় নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান তিনি।
অতঃপর গনহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ২৫ মার্চ ১৯৭১ সালে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীবৃন্দ অংশগ্রহণ করেন।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102