রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

অস্বচ্ছ ভোটার তালিকা ও অসাংবিধানিকভাবে

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের বিজিএম ও নির্বাচন করায় নেতৃবৃন্দের নিন্দা

মোহাম্মদ ফয়ছল মনসুর
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬০ এই পর্যন্ত দেখেছেন

গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের বিভিন্ন রিজিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে সোমবার (৩০ শে জানুয়ারী) সেইভ দ্যা জি এস সি শীর্ষক এক জরুরী ভ্যাচুয়াল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কয়সরের সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে যোগদান করে সংগঠনের পেট্রন ও সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ডঃ হাসনাত এম হোসেইন এমবিই এবং সাবেক চেয়ারপার্সন ও পেট্রন কে এম আবু তাহের চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, বিশিষ্ট ব্যাবসায়ী শাহনূর আহমদ খান, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ডঃ মুজিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান রানা, স্পোর্টস মাউথ শাখার সভাপতি মসুদ আহমদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম, বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দের মধ্যে হারুনুর রশীদ, মীর গোলাম মোস্তফা, সৈয়দ মুজিবুর রহমান, নুরুল ইসলাম, আসরাফ মিয়া, ফুলজার আহমেদ, মোহাম্মদ কাইয়ুম খান, কদর উদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুর রহিম রনজু, তাজুল ইসলাম, সৈয়দ জিয়াউল ইসলাম, নূর আহমদ কিনু, মাসুম আহমেদ, আফসারুজ্জামান পারভেজ, দেলোয়ার হোসেন, রকিবুর রহমান, এবি রুনেল, জামাল খান, নুরুল ইসলাম, মুজিবুর রহমান, রেজাউল করিম সিপার, জামাল হোসেন, রুহুল আমিন চৌধুরী মামুন, মফিকুল ইসলাম, শিপন আহমেদ, সেবু আহমেদ, মশফিক চৌধুরী, সৈয়দ সাইফুল ইসলাম, শেখ সুমন তরফদার, বদরুল হক ও নাজমুল ইসলাম সুমন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা গত রবিবার (২৯ জানুয়ারী) বার্মিংহামে অনুষ্ঠিত জিএসসির বিতর্কিত নির্বাচনকে একটি প্রহসনের,এক তরফা ও তামাশার নির্বাচন বলে মন্তব্য করে এ কমিটিকে একটি অবৈধ কমিটি হিসাবে প্রত্যাখ্যান করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন বিজিএম ও নির্বাচনের ৭৪২ জন ভোটিং ডেলিগেইটসদের মধ্যে ৩১১ জন উপস্থিত হয়েছিলেন। ৪৩১ জন ডেলিগেইটস নির্বাচন বর্জন করেন। সভা থেকে বক্তারা ৪৩১ জন ভোটিং ডেলিগেইটসদের নির্বাচন বর্জন করায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৩ই ফেব্রুয়ারি সমগ্র ইউকের জিএসসি নেতৃবৃন্দকে নিয়ে লন্ডনে সেইভ দ্যা জি এস সি ও আমাদের করণীয় শীর্ষক এক পরামর্শ সভা আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102