সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

উদ্বোধনের অপেক্ষায় ছাতক-দোয়ারাবাসীর প্রতিক্ষীত দৃষ্টিনন্দন সুরমা ব্রিজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন
সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক – দোয়ারার আশা আকাংকার প্রতিফলন হবে আগামী ৩০ অক্টোবর জাতীয় সংসদ অধিবেশনে ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আগামী ৬ ডিসেম্বর তারিখে ছাতক যুদ্ধ-মুক্ত দিবস উপলক্ষে আনন্দঘন উল্লাসে দৃষ্টিনন্দন ছাতক সুরমা ব্রিজের উদ্বোধনের তারিখসহ ব্রিজকে দুর্বিণ শাহ সেতু নামকরণের প্রস্তাব করবেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানা যায়।
উল্লেখ্য ২০০৪ সালে আকিজ মাঠে সুরমা ব্রিজের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন বিএনপি সরকার এবং নদীর দু’পাড়ে কয়েকটি পিলারও নির্মাণ করা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সুরমা ব্রিজের কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন নানা জটিলতায় কাজ বন্ধ থাকার পর গত ২০২০ সালে বর্তমান আওয়ামীলীগ সরকার ১১৩ কোটি টাকা ব্যয়ে এপ্রোচ রোডসহ সুরমা ব্রিজ নির্মাণ সহ ব্রিজটিকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলেন। টুল বক্স সহ সম্পূর্ণ ব্রিজের রঙের কাজ শেষ পর্যায়ে।
গত ২৫শে অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সরকারি সফরে ছাতকের বিভিন্ন প্রোগ্রামে আসেন এবং আসার পথে ছাতক সুরমা ব্রিজটি পরিদর্শন করেন। ছাতক-দোয়ারাবাসীর প্রাণের দাবি সুরমা ব্রিজের যোগাযোগ স্থাপন হওয়ায় ছাতক-দোয়ারাবাসী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুহিবুর রহমান মানিক এমপিকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102