সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মালদ্বীপ-বাংলাদেশ সাংবাদিক ইউনিটির কমিটি ঘঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ সত্য কথা বলবো-সত্য পথে চলবো,  প্রবাসীদের সুখ-দু:খের কথা বলবো। এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাদার সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ-বাংলাদেশ ইউনিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তান্দুরি ফ্লেম্স রেস্টুরেন্টের পার্টি হলে এই শপথ গ্রহণ হয়।

অভিষেক সভায় ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধি মো: এমরান হোসাইন তালুকদার’কে সভাপতি হিসেবে, দৈনিক নয়া দিগন্ত মালদ্বীপ প্রতিনিধি মো: ওমর ফারুক অনিক’কে সাধারণ সম্পাদক এবং জাগো নিউজ, আকাশ যাত্রার মালদ্বীপ প্রতিনিধি ও যুগান্তর এর প্রবাসী লেখক  মাহমুদুল হাসান কালাম’কে সিনিয়র-সহসভাপতি হিসেবে প্রস্তাব করা হয়।

সাধারণ সভার উপস্থিত সকল সদস্যর মতামত চাইলে প্রথমে সমর্থন জানান যায়যায়কাল এর মালদ্বীপ প্রতিনিধি শাহজালাল শিকদার। পরে সবাই একাত্মতা প্রকাশ করেন।

নবনির্বাচিত মালদ্বীপ-বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ইউনিটের সভাপতি মো: এমরান হোসাইন তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক (অনিক) এর পরিচালনায়, সভায় প্রতিবেদন পেশ করেন ইউনিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। পরে কণ্ঠভোটে প্রতিবেদন ও গঠনতন্ত্র পাস করা হয়। এবং গঠনতন্ত্রে বেশকিছু সংশোধনী আনেন ইউনিটির সকল সদস্য বৃন্দের সম্মতিতে।

নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ইউনিটির সিনিয়র-সহসভাপতি মো: মাহমুদুল হাসান কালাম। এই সময় নবগঠিত ইউনিটের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে নব নির্বাচিত সভাপতি মো: এমরান হোসাইন তালুকদার ও সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক (অনিক) কার্যকরী কমিটিকে সাধারণ সদস্যদের মধ্যে পরিচয় করিয়ে দেন। এবং ইউনিটির অন্যান্য সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ইউনিটি একটি যোগ্য এবং কার্যকরী ইউনিটি। প্রত্যেক সদস্য বৃন্দ এই ইউনিটিকে আরও বহুদূর নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

অভিষেক সভায় নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী ইউনিটির একজন ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন। ইউনিটির অন্যান্য সদস্যরা হলেন। উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টি ফোর এর প্রতিনিধি রনি নন্দি, যুগ্ম-সাধারণ সম্পাদক যায়যায়কাল এর প্রতিনিধি শাহজালাল শিকদার, সাংগঠনিক সম্পাদক ভয়েজ এশিয়ার প্রতিনিধি আবদুল্লাহ কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি মো: আল আমিন, ওয়ান নিউজ বিডির প্রতিনিধি মো: রবিউল আলম, আমার সংবাদ এর প্রতিনিধি মো: মহিনুর রহমান টোকন প্রমুখ।

সভার শেষ’পর্যায়ে, প্রবাসে দেশের সম্মান বৃদ্ধি, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ, সে কথাটি মাথায় রেখে প্রবাসী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন। কারণ সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে প্রবাসীদের সকল সমস্যার সমাধান সহ দেশ ও জাতির কল্যাণে সুফল বয়ে আনা সম্ভব বলেও উল্লেখ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102