মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আজ পৃথিবীর খুব কাছে বৃহস্পতি গ্রহ দেখা যাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: প্রায় ৬০ বছর বিরতি দিয়ে পৃথিবীর খুব কাছে আসতে চলেছে বৃহস্পতি গ্রহ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এই অভাবনীয় ঘটনা সংঘটিত হবে। এ সময় পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৪০৫ মাইল। এর আগে ১৯৬৩ সালে পৃথিবী থেকে একই দূরত্বে দেখা গেছে এই গ্রহ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০১৭ সালের তুলনায় এখন বৃহস্পতিকে ১১ গুণ বড় ও দেড়গুণ উজ্জ্বল দেখা যায়।

সৌরজগতে গ্রহরাজ হিসেবে পরিচিত বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম ও আকার-আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১, ৪২, ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুন বড়। এটি সূর্য থেকে প্রায় ৭৭ কোটি আট লাখ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন ও সামান্য পরিমাণ হিলিয়াম।

পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২ দশমিক ৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৪০৫ মাইল। ফলে গ্রহটিকে পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখাবে।

প্রতি ১৩ মাস পর পর একবার বৃহস্পতি ও পৃথিবী কাছাকাছি চলে আসার ঘটনা সংঘটিত হয়। সূত্র: স্পেস ডট কম

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102