সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সবসময় কাজ করতে নার্ভাস লাগছে মেহজাবীনের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গত রোজার ঈদের নাটকগুলোর কাজ সেরে বিরতিতে যান জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। একান্ত নিজের মতো সময়টা উপভোগ করেছেন এসময়। এরমধ্যে ঘুরতে গিয়েছিলেন তুরস্ক ও আমেরিকায়। সেখান থেকে ছবি-ভিডিও ধারণের মাধ্যমে স্মৃতিবন্দি করেছেন মুহূর্তগুলো।
 
টানা ৩৮ দিনের বিরতির পর শুটিংয়ে ফিরেছেন মেহজাবীন। লম্বা ছুটি কাটিয়ে অনন্য ইমনের পরিচালনায় একটি নাটকের কাজ দিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন মেহজাবীন। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে এবারও সংশয়, দ্বিধার দেয়াল টপকাতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী নিজেই কথাটি জানিয়েছেন।

মেহজাবীন বলেন, অনেকদিন ছুটি কাটানোর পর সবসময়ই আমার কাজ করতে একটু নার্ভাস লাগে। বিশেষ করে অভিনয়ের বেলায় নিজেকে খুব নতুন মনে হয়। ৩৮ দিন পর কাজে ফিরলাম। চিন্তা হচ্ছিল, এতদিন পর পূর্ণাঙ্গ মনোযোগ দিতে পারব কিনা!

শনিবার (৪ জুন) শুরু হয়েছে এর শুটিং। এখানে মেহজাবীনের সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দীপ। নাটকটি প্রচার হবে আসন্ন ঈদুল আজহায়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102