মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক মসজিদে চলছে খতম তারাবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রে শনিবার (২ এপ্রিল) থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় প্রথম ইফতারির জন্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে চলে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত পাঁচ শতাধিক মসজিদে চলছে খতম তারাবি। পাশাপাশি চলছে প্রতিদিনের ইফতার মাহফিলও। কয়েকটি অঙ্গরাজ্যের দুই-তিনটি শহর ব্যতীত বেশিরভাগ এলাকায় প্রবাসী বাংলাদেশিরা শনিবার (২ এপ্রিল) থেকে রোজা শুরু করেছেন।

মহামারি করোনাভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ সরকারি আদেশে প্রায় ঘরবন্দি হয়েছিলেন। একই আদেশের আওতায় লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা ছিলেন ঘরবন্দি। গত দুই বছরের চেয়ে এবারে স্বত:স্ফূর্তভাবে মসজিদের ভেতরে খতমে তারাবি নামাজে অংশ নিতে পারছেন অনেকেই।

যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির প্রায় শতাধিক মসজিদে নিয়মিত খতম তারাবির ব্যবস্থা করেছেন বাংলাদেশি পরিচালিত মসজিদ কমিটি। এছাড়া বিভিন্ন মসজিদে ইফতার মাহফিলের পর গভীর রাত পর্যন্ত চলছে ধর্মীয় বয়ান। কুরআন ও হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামী চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন।

যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল তথা নিউ ইংল্যান্ডের ছয়টি অঙ্গরাজ্য মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশয়ার, রোড আইল্যান্ড, ভারমন্ট ও কানেকটিকাটের প্রায় ৩০টিরও বেশি মসজিদে খতমে তারাবি ও নিয়মিত ইফতার মাহফিল। এসব মসজিদে প্রতিদিন শত শত ধর্মপ্রাণ বাংলাদেশি মুসল্লি খতম তারাবি ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন।

চাঁদ দেখা, রোজা শুরু ও ঈদ উদযাপন নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশিসহ ভিন্ন দেশীয় মুসলমানদের মাঝে দ্বিমত দেখা দিলেও এবার একসঙ্গেই রোজা শুরু হয়েছে।

[প্রিয় পাঠক, ইউকেবিডিটিভি.কমের অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন news.ukbdtv@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102