সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মামুন ইন প্রেইস অফ শেডো সেরা ডকুমেন্টারি নির্বাচিত

লন্ডনে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

আজিজুল আম্বিয়া, লন্ডন
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ (UK Asian Film Festival 2026) এর ২৮তম আসর। এতে  সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে মামুন ইন প্রেইস অফ শেডোস (“Mamun: In Praise of Shadows”)। প্রখ্যাত বাংলাদেশি পোর্ট্রেট ফটোগ্রাফার নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির পরিচালক ব্রিটিশ-বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরী।

রবিবার (৩ মে) লন্ডনের কোভেন্ট গার্ডেনে অবস্থিত দি গার্ডেন সিনেমাতে (The Garden Cinema) বিকেল ৪টা ২০ মিনিটে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর পর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছবিটি সেরা ডকুমেন্টারি হিসেবে স্বীকৃতি পায়।

প্রদর্শনীর আগে আনিতা হারাম এর সঞ্চালনাায় পরিচালককে নিয়ে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মুম্বাইভিত্তিক প্রযোজক সিদ্ধার্থ জেইন এবং কুইন মেরি ইউনিভার্সিটির গ্লোবাল সিনেমা স্টাডিজের রিডার ড. অশ্বিন দেবাসুন্দরম।

আলোচনায় বক্তারা নাসির আলী মামুনের কাজকে আলো-আঁধারের এক অনন্য শিল্পভাষা হিসেবে উল্লেখ করেন, যা মানুষের মুখাবয়বের গভীরে প্রবেশ করে ইতিহাস ও সত্যকে ধারণ করে। একই সঙ্গে প্রামাণ্যচিত্রটিকে তার দীর্ঘ শিল্পযাত্রার একটি মননশীল ও নান্দনিক দলিল হিসেবে বর্ণনা করা হয়।

প্রদর্শনীতে লন্ডন ও আশপাশের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি দর্শকসহ উৎসবের অতিথিদের উপস্থিতিতে প্রেক্ষাগৃহটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

উল্লেখ্য, চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন নাসির আলী মামুন। সত্তরের দশকেই তিনি দেশে এই শিল্পধারার সূচনা করেন।

পরিচালক মকবুল চৌধুরী পাঁচ বছরেরও বেশি সময় ধরে ব্যক্তিগত অর্থায়নে চলচ্চিত্রটি নির্মাণ করেন। এ সময় তিনি ঢাকা, কলকাতা, প্যারিস ও নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে মামুনের শিল্পজীবন, দৃষ্টিভঙ্গি এবং গুণীজনদের সঙ্গে তার সম্পর্কের ইতিহাস তুলে ধরেছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে মকবুল চৌধুরী বলেন, “এত শক্তিশালী ডকুমেন্টারির মধ্যে থেকে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আবেগের। আনন্দে চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়েছিল।”

উৎসবটির এবারের প্রতিপাদ্য ছিল “Stories That Bind Us”, যা বিভিন্ন সংস্কৃতি, সম্প্রদায় ও প্রজন্মের মধ্যে সংযোগ তৈরি করে এমন গল্পগুলোকে উৎসাহিত করে। দক্ষিণ এশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে UK Asian Film Festival গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

“Mamun: In Praise of Shadows” কেবল একটি জীবনীচিত্র নয়; এটি একজন শিল্পীর সৃষ্টিশীল জগত, নান্দনিকতা ও দার্শনিক ভাবনার গভীর অনুসন্ধান, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পচর্চাকে নতুনভাবে তুলে ধরেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102