সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শ্রীমঙ্গলে

চা শ্রমিকদের ৭ দফা দাবি আদায়ে কনভেনশন ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য অধিকারসহ মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে)  শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর আয়োজনে অনুষ্ঠিত চা শ্রমিক কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট আবুল হাসান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজেকুজ্জামান রতন। অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা সমন্বয়ক জুনায়েদ আহমেদ, সিলেট জেলা শাখার আহবায়ক আবু জাফর, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাং প্রমুখ। এসময় বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি শ্রম সংস্কার কমিশনের কমিশন এর কাছে তুলে ধরেন।

কনভেশনে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, চা বাগানের শ্রমিকরা তাদের বঞ্চনার ইতিহাস ১৭০ বছরের বেশী সময় ধরে বয়ে বেড়াচ্ছেন। আমি বাংলাদেশ ঘুরে দেখছি শ্রমিকদের দুঃখ বঞ্চনার বিষয়গুলো। চা বাগানে ৭টি ভ্যালি রয়েছে। আমরা এই ৭টি ভ্যালীতে আলাদা আলাদা কনভেনশনের আয়োজন করবো। চা শ্রমিকদের দাবির বিষয়গুলো বাস্তায়ন করতে কাজ করে যাচ্ছি। চা বাগান নিয়ে কাজ করেন এমন সংগঠন ও মানুষদের সাথে আমি আলোচনা করে বেড়াচ্ছি। চা বাগান নিয়ে অনেক প্রকাশনা সংগ্রহ করেছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102