সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

হবিগঞ্জে ফুলেল সংবর্ধনায় হামজা

কিবরিয়া চৌধুরী
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন
লাল সবুজের জার্সিতে খেলতে সোমবার নিজ দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সিলেট থেকে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে পৌঁছার পর সেখানে তাকে দেওয়া হয়েছে সংবর্ধনা।
সোমবার বিকাল ৩টা ৩৫ মিনিটে পিত্রালয়ে পৌঁছান হামজা চৌধুরী। পরে বাড়ির পার্শ্ববর্তী মাঠেই সংবর্ধনার আনুষ্ঠানিকতা সারেন স্নানঘাট গ্রামবাসী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারকা ফুটবলার হামজা চৌধুরী ও হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া।
এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন, ‘আপনারা সব যে আইছইন আমারে দেখবার লাগি, আমার ভালা লাগছে।’ পরে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে স্লোগানও দেন।
সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে হামজা চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। হামজার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের আশপাশে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।
হামজা চৌধুরী তার স্ত্রী, সন্তান, মা ও ভাইদের নিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ইংলিশ ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান ভক্ত-অনুসারীরা। তার আগমনকে ঘিরে নিজ এলাকায় পথে পথে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।
এদিকে, হামজা চৌধুরী ও তার পরিবারের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে বাফুফে।
আগামী ২০ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে জাতীয় দলের সঙ্গে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102