রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

৮৫ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করলো মেটা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

গত অক্টোবরে ৮৫ লাখেরও বেশি ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। ব্যবহারকারীরা নিয়মের লঙ্ঘন করায় কঠোর এ পদক্ষেপ নিয়েছে মেটা। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে, সেপ্টেম্বরের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি।

ইতোপূর্বেও ভারতীয় ব্যবহারকারীদের অপব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ একাধিকবার লক্ষাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নতুন রিপোর্টানুযায়ী, হোয়াটসঅ্যাপ ১৬.৫৮ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে বন্ধ করেছে। সেপ্টেম্বর মাসে মোট ৮ গাজার ১৬১টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৯৭টি মামলার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়া হয়।

আগস্টে হোয়াটসঅ্যাপ ৮৪.৫৮ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছিল, যার মধ্যে ১৬.৬১ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে ৮৫ লাখ অতিক্রম করেছে।

তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুসারে, যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ৫০ হাজারের বেশি, তাদের প্রতি মাসে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়। এই রিপোর্টে, ব্যবহারকারীদের অভিযোগ, অ্যাপের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ এবং আপিল কমিটির নির্দেশিকা বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়।

হোয়াটসঅ্যাপের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাপের স্বচ্ছতা ও ব্যবহারকারীর নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এখন ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। ভুয়া তথ্যের বিস্তার রোধে এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকতে, সাইবার অপরাধ এড়িয়ে চলতে এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখতে ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে দ্রুত অভিযোগ জানাতে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102