
পঞ্চগড়ে ৩৮ পিচ ইয়াবা সহ দেলোয়ার (৪৬) ও আলম হোসেন (৩৫) ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,পঞ্চগড় থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে সদর থানার এসআই মোঃ মাসুদ রানার নেতৃত্বে এস আই হ্যামলেট বর্মণ, এএস আই সরিফুল ইসলাম ও কনষ্টেবল মোঃ মনিরুজ্জামান থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ০৭ নং হাড়িভাসা ইউপির ফুটকিপাড়া গ্রামস্থ মোঃ দেলোয়ার হোসেন এর গরুর খামারের ভিতরে অভিযান পরিচালনা করে ৩৮ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘঠনায় দেলোয়ার হোসেন (৪৬) পিতা- মোঃ হান্নান @ হানিফ, সাং- ফুটকিপাড়ার, থানা পঞ্চগড় সদর , জেলা- পঞ্চগড় ও মোঃ আলম হোসেন(৩৫), পিতা- মোঃ নিজাম উদ্দিন, সাং- পাহাড়বাড়ী, থানা পঞ্চগড় সদর , জেলা- পঞ্চগড়কে গ্রেফতার করে পুলিশ।
তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে।
Bangladesh Office: Mostofapur Road (In Front Of Sadar Hospital), Moulvibazar-3200
UK Office: Alam House, Bristol, UK. E-mail: news.ukbdtv@gmail.com, ukbdtv@gmail.com
Copyright © 2026 ইউকে বিডি টিভি. All rights reserved.